সব
facebook apsnews24.com
বিশ্বজুড়ে বড় বিভ্রাটে জিমেইল - APSNews24.Com

বিশ্বজুড়ে বড় বিভ্রাটে জিমেইল

বিশ্বজুড়ে বড় বিভ্রাটে জিমেইল

বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে গুগলের মেইল আদানপ্রদান সেবা জিমেইল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সোয়া ১০টা থেকে এ বিভ্রাট শুরু হয়।

বিজনেস ইনসাইডার জানায়, ইউজাররা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না এবং মেইলে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

জিমেইলের এ বিভ্রাট নিয়ে টুইটারে অনেক ইউজার পোস্ট দিয়েছেন।

অনেকে জানিয়েছেন, জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না তারা। এ ছাড়া অন্য মেইল সেবা থেকে পাঠানো মেইল জিমেইলে ঠিকমত পৌঁছাচ্ছে না। 

জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভসহ জি স্যুটের সবগুলোতেই সমস্যা দেখা দিয়েছে বলে ইউজারদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

গুগল ড্রাইভে ফাইল আপলোড করা গেলেও তা শেয়ার করা যাচ্ছে না বলে কেউ কেউ জানিয়েছেন।

আবার কেউ কেউ ড্রাইভে আপলোড, ডাউনলোড, শেয়ার কিছুই করতে পারছে না।

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অন্যান্য অংশে জিমেইলের এ বিভ্রাট দেখা দিয়েছে।

এদিকে গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে এ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। 

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, জিমেইল সম্পর্কিত একটি সমস্যা আমরা খতিয়ে দেখছি। শিগগিরই এ বিষয়ে আমরা আরও তথ্য জানাব।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ