আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা কলারোয়া উপজেলায় ১২টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের মাঝে জেলা প্রশাসন কতৃক প্রদত্ত পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্র বিতরণ করা হয় ।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা গ্রাম পুলিশদের হাতে ১টি হাফ হাতা শার্ট, একটি ফুল শার্ট, ২টি ফুল প্যান্ট,১টি জ্যাকেট, ১জোড়া জুতা, ১টি ক্যাপ, বেল্ট, শোল্ডার, বাঁশি, লাঠি, ১টি ব্যাগ, ১ টি বড় টর্চ লাইট সহ বিভিন্ন প্রকার সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রোগ্রামারসহ কর্মকর্তা, কর্মচারী, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ১২ টি ইউনিয়নের গ্রাম পুলিশ গণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা বলেন, করোনাকালীন সময়ে গ্রামপুলিশ নিজের পরিবার পরিজনের কথা না ভেবে উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করেছে।করোনার সাথে যুদ্ধ করে সাধারণ জনগণকে নিয়মিত সচেতন করেছেন। তারা বিদেশ ফেরত ও ঢাকা, নারায়নগঞ্জে সহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তথ্য দিয়েছে বাড়িতে লাল পতাকা টানিয়ে ১৪ দিনের হোম কোয়ারান্টাইন নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের সাথে কাজ করেন। এছাড়া করোনাকালীন সময়ে এান বিতরণসহ সব ধরনের কাজ করেছেন। প্রয়োজনে অনেকের বাড়ীতে ত্রান সামগ্রী পৌঁছে দেন। এছাড়া আম্ফানে পরবর্তী সময়ে জনগণকে সচেতন করা, সাইক্লোন শেল্টারে আনাসহ দূর্যোগ মোকাবেলায় কাজ করেন। সম্প্রতি করোনা আক্রান্ত ও লকডাউনকৃত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছান সহ নানাবিধ দায়িত্ব পালন করেন।


