বরগুনা সংবাদদাতাঃ
স্বামীসহ পরিবারের লোজনের বেধড়ক মারপিটে তামান্না বেগম(২৩) নামের এক গৃহবধূ আহত হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা গুরুতর দেখে বরগুনা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করেন, গৃহবধূ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে গৃহবধূর ভাই গোলাম মোস্তফা বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার, ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পুর্বে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের রামনা গ্রামের আব্দুল মজিদ জমাদ্দারের কন্যা তামান্নার সাথে ইসলামী শরীয়ত মোতাবেক পার্শ্ববর্তী উপজেলার ছোট গৌরিচন্না গ্রামের খোকন মিয়ার ছেলে শহীদ মীরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গৃহবধূর ভাই গোলাম মোস্তফা জানান, পারিবারিক মতামতের ভিত্তিতে। বিয়ের পর আমার বোন তামান্নার উপর নেমে আসে স্বামীর বাড়ির লোকজনের অমানুষিক নির্যাতন। যৌতুকের দাবীতে প্রায় তামান্নাকে শারীরীক নির্যাতন করতো স্বামী শহীদ সহ খোকন মীরা, তাসলিমা । তিনি আরো বলেন প্রায় দিনই যৌতুকের দাবীতে শারীরীক নির্যাতন চালায় রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়লে তাকে একটি কক্ষে বন্দি অবস্থায় আটকে রাখা হয়। খবর পেয়ে আমি সহ লোকজন বোনের বাড়ী গেলে তামান্নাকে দেখা করতে দেয়নি তার শশুর পরিবার। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, এ বিষয় থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


