সব
facebook apsnews24.com
তাল গাছের কোন্দা ডুবে মৃত্যু দুজনের - APSNews24.Com

তাল গাছের কোন্দা ডুবে মৃত্যু দুজনের

তাল গাছের কোন্দা ডুবে মৃত্যু দুজনের

আরিফুল ইসলামঃ গাজীপুরে বিলের পানিতে তাল গাছের তৈরি কোন্দা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতুয়া এলাকায় জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে অলিউল্লাহ (৩৬) ও বেতুয়া এলাকার নাজমুল হকের মেয়ে মারিয়া (৬)। অলিউল্লা সম্পর্কে মারিয়ার ফুফা।

নিহত মারিয়া বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো এবং অলিউল্লাহ বিদেশ ফেরত।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরগাঁও এলাকা থেকে মারিয়াকে নিয়ে অলিউল্লাহ মারিয়াদের বাসায় যাচ্ছিলেন। এ সময় তারা তাল গাছের তৈরি কোন্দায় করে বিল পার হচ্ছিলেন। একপর্যায়ে বিলের মাঝ পথে পৌঁছালে তাদের কোন্দাটি ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মারিয়া ও অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ