সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার খাজানগরে মিল গেটে বস্তাপ্রতি চালের দাম বৃদ্ধি - APSNews24.Com

কুষ্টিয়ার খাজানগরে মিল গেটে বস্তাপ্রতি চালের দাম বৃদ্ধি

কুষ্টিয়ার খাজানগরে মিল গেটে বস্তাপ্রতি চালের দাম বৃদ্ধি

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ করোনা দুর্যোগের এ সময়ে বাজারে চালের দাম আরও বাড়িয়ে দিয়েছে অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে মিল মালিকরা। এর প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে সরু, মাঝারি ও মোটাসহ সব চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। করোনার মধ্যে এমনিতেই অনেকের আয় কমেছে। এ অবস্থায় চালের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মিল মালিকরা অবশ্য বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় বাজারে চালের দাম বেড়েছে।

এদিকে একসঙ্গে জেলার সব মিল একই হারে দাম বাড়িয়েছে। খাজানগরে মিল গেটেই কেজিপ্রতি মোটা চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়, যা ঈদের আগে ছিল ৩৮ থেকে ৩৯ টাকা। আর মিনিকেট (সরু), আঠাশ, পাইজাম, কাজললতা ও বাসমতি চালের দামও বেড়েছে। জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, মণপ্রতি ধানের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এ কারণে মিল মালিকরাও দাম বাড়িয়েছেন। তবে চাল আমদানির খবরে সবাই শঙ্কিত। এতে কেনাবেচা কমেছে। মিলে প্রতিদিন চাল মজুদ হচ্ছে। জেলার আইলচারা ধানের হাটে গত সপ্তাহের তুলনায় ধানের দাম মণে আরও মান ভেদে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। শুকনো ধান গড়ে এক হাজার থেকে এক হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

  • 49
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ