তালহা জাহিদঃ হাসিব আহম্মেদ প্রতিভার বিষয়ে একটু পরে আসি। তার আগে প্রিয় পাঠক আপনাকে একটা প্রশ্ন করি? আপনি কি বাংলাদেশের সংবিধান সম্পর্কে ভালোভাবে জানানে? কিংবা জানলেও সংবিধানের ১৫৩টা অনুচ্ছেদ মুখস্ত বলতে পারবেন,তাও মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ড।অধিকাংশের উত্তরই হবে না।
এই লেখার উপর ক্লিক করে সরাসরি ভিডিওটি দেখতে পারেন..
এমনই এক অসাধ্য কাজ করে দেখালেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হাসিব আহম্মেদ। শুধু এটাই শেষ নয়, তিনি ২ মিনিট ৫ সেকেন্ড পৃথিবীর সকল দেশ রাজধানীর নাম এবং ১৬ সেকেন্ডে ৬৪ জেলার নাম মুখস্ত বলতে পারেন।
তার এই প্রতিভা সম্পর্কে জিগেস করলে তিনি বলেন,”কোন কঠিন বিষয়ই আমার মুখস্ত করতে ভালো লাগে।নিজের মতো প্যাটার্ন বানিয়ে কঠিন পড়াকেও সহজে মুখস্ত করতে পারি” পরিশেষে তার ইচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে চাকুরী করার।


