তালহা জাহিদ,বরিশাল ব্যুরো:বর্তমান সময়ে করোনা ভাইরাস একটি আলোচিত বিষয়৷
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার শুরু থেকেই বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন৷
সব থানার সাথে তাল মিলিয়ে বরিশাল জেলার উজিরপুর থানার প্রত্যেকটি সদস্য এ থানাধীন সকল জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
এদের মধ্যে অন্যতম একজন করোনা যোদ্ধা হচ্ছেন এস আই মাহাতাব৷তিনি করোনাকালীন সময়ে বরাবরই জনগনের পাশে ছিলেন৷কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিনি গত ১১ আগষ্ট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন৷
বর্তমানে তিনি বাসায় থেকে স্বাস্থ্যবিধি অনুসরন করে করোনার চিকিৎসা নিচ্ছেন৷এখন পর্যন্ত তিনি মোটামুটি সুস্থ আছেন৷
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান তার করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন৷তিনি তার সার্বিক খোঁজ খবর রাখার কথা এপিএস নিউজ২৪ এর প্রতিনিধিকে জানিয়েছেন৷
উল্লেখ্য এস আই মাহাতাব করোনাকালীন সময়ে বেশ কিছু মামলার মিমাংশায় ব্যাপক অবদান রেখেছেন৷
এছাড়াও করোনাকালীন সময়ে জনগন কে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনা তৈরিতে তিনি ব্যাপক অবদান রেখে চলছিলেন৷
এজন্য তিনি সবার কাছে পরিচিত মুখ হিসেবে কাজ করে যাচ্ছিলেন৷ অবশেষে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন।
এমতাবস্থায় পুরো উজিরপুরবাসী তার সার্বিক সুস্থতা কামনা করছে৷


