সব
facebook apsnews24.com
কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ - APSNews24.Com

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃকলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং নারী ও শিশু বান্ধব সংবাদ পরিবেশনে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের করণীয় ও ভূমিকা নিয়ে সংলাপে করা হয়।

বক্তারা শিশু পাচার, পাচারের ধরন, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সরদার, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, সাংবাদিক জাকির হোসেন, মোশাররফ হোসেন, এস এম ফারুক হোসেন, মোস্তফা হোসেন বাবলু, মুজাহিদুল ইসলাম, জুলফিকার আলী, অধ্যাপক এমএ কালাম, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মোসলেম আহমেদ, প্রভাষক আরিফ মাহমুদ প্রমূখ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ