সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে কাঠ ফাড়াই নিয়ে মারামারিতে আহত-৪ - APSNews24.Com

সুন্দরগঞ্জে কাঠ ফাড়াই নিয়ে মারামারিতে আহত-৪

সুন্দরগঞ্জে কাঠ ফাড়াই নিয়ে মারামারিতে আহত-৪

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জ উপজেলায় কাঠ ফাড়াইকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে বেলকা বাজারের নদীর ধারে উপজেলার মধ্য কালীর খামার গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে হারুন মিয়ার সো-মিলে ৪টি কাঠ বোঝাই নৌকা আসে। এর মধ্যে দুটি নৌকার কাঠ মালিক দর-দাম করে হারুনের মিলে কাঠ ফাড়াই করে। বাকী দুটির একটি অন্য মিলে চলে যায়। অবশিষ্ট নৌকাটিও হারুন মিয়ার মিলে কাঠ ফাড়াই করার জন্য দর-কষাকষি চলতে থাকে।

এমনতাবস্থায় শান্তিরাম গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে পাশ্ববর্তী সো-মিল ব্যবসায়ী মোকছেদুল মিয়া ওই নৌকার কাঠ তার নিজের মিলে ফাড়াই করার উদ্দেশ্যে দরকষাকষি শুরু করে। এনিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তা মিটিয়ে দেন। দিন শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির ফেরার পথে হারুন ও তার ভাই গ্রীল ব্যবসায়ী হাফিজুর রহমানের উপর আকস্মিক হামলা করে মোকছেদুলসহ তার লোকজন। বিষয়টি জানতে পেরে হারুনের ছোট ভাই ঠিকাদার এরশাদ আলী সূর্যও এগিয়ে আসে। তখন মোকছেদুল ও তার লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে – সজ্জিত হয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে প্রাণ ভয়ে তারা সবাই কলেজ মোড়ের জিয়াউর রহমানের মুদির দোকানঘরে আশ্রয় নেয়। তাতেও শেষ রক্ষা হয়নি তাদের। দূর্বৃত্তরা তখন দোকান ঘর ভাংচুর করে দোকানদার মিন্টুসহ, হারুন, হাফিজুর ও সূর্য কে বেধর মারপিট করে চলে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

হারুন ও সূর্য বর্তমানে সুন্দরগঞ্জ স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাফিজুর ও মিন্টু স্থানীয় ভাবে চিকিৎসা নেন। ওসি (তদন্ত) মোঃ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • 105
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ