নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল কীর্তনখোলা নদীর খেয়া পাড়াপাড়ের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ
হওয়া ফয়েজ মাহমুদের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে৷
উল্লেখ্য যে, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজি ফয়েজ মাহমুদ শারীরিকভাবে অসুস্থতা জনিত কারণে উস্নত চিকিৎসার জন্য বরিশাল গিয়েছিলেন৷ চিকিৎসা শেষে গত (১২আগষ্ট) বুধবার চরফ্যাশনের উদ্দেশ্যে কীর্তনখোলা নদী এলাকার খেয়াঘাট থেকে নদী পার হওয়ার জন্য ট্রলারে ওঠেন তিনি৷
ট্রলারে মাঝপথে হঠ্যাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যায়। বরিশাল নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ফয়েজকে উদ্ধারের চেষ্টা করলেও দীর্ঘ পাঁচ দিন তার কোন সন্ধান মিলেনি৷
আজ (১৬ আগস্ট) রবিবার সকাল ১০টায় কীর্তন খোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে উঠতে দেখা যায়৷ বরিশাল বন্দর নৌপুলিশ কীর্তনখোলা নদী থেকে অবশেষে তার নিথরদেহ উদ্ধার করেছেন৷ দুপুর ১২ টায় মৃত ফয়েজ মাহমুদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে ভোলা-৪ জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাশন উপজেলা যুবলীগ, ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ গভীরভাবে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন৷
পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার বাদ আছর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


