সব
facebook apsnews24.com
বরগুনায় জমি নিয়ে বিরোধের জের: বসতঘরে আগুন - APSNews24.Com

বরগুনায় জমি নিয়ে বিরোধের জের: বসতঘরে আগুন

বরগুনায় জমি নিয়ে বিরোধের জের: বসতঘরে আগুন

বরগুনা সংবাদদাতাঃ বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামের মৃত আবদুল গণি মিয়ার ছেলে দেলোয়ার হোসেনের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরগুনা সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভুগিরা।

অভিযোগ সুএে জানা যায়, ওই এলাকার প্রতিপক্ষ আব্দুর রশিদ এর ছেলে শুক্কুর, আবুল কালাম, আসমত আলী’র ছেলে আলমগীর, আলমগীর এর ছেলে জুয়েল সহ আরও অজ্ঞাত২/৩ জনে বসতঘরে আগুন দেয়।

স্থানীয়রা জানান, রাসেল,আঃ গনি মীর, মনিরা বেগম, আবু হানিফ, আব্দুল জলিল, আলো দেখে ঘরের বাহিরে আসলে দেখতে পান অভিযুক্তরা দৌড়ে পালাচ্ছে। তারা ডাকচিৎকার দিলে এলাকার লোকজন জলন্ত আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ধরনের ঘটনাকে নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন জমি নিয়ে বিরোধ থাকতে পারে কিন্তু বসতঘর পুড়ে বিরোধিতা সৃষ্টি করা একটি দুঃখজনক বিষয় বিষয়টি প্রশাসনকে আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ব্যাপারে ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন তিনি ছেলে সন্তান লেখাপড়া স্বার্থে বরগুনায় বসবাস করেন, তার বাড়িতে টিনের দোতালা ঘর তালা দিয়ে রাখেন, মাঝেমধ্যেই বাড়িতে যান। গত ১৬আগস্ট বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা বসতঘরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে । এতে প্রায় ২লাখ ৫০হাজার টাকা ক্ষতি হয়। এ বিষয়টি নিয়ে আমি বরগুনা সদর থানায় অফিসার ইনচার্জ এর কাছে একটি অভিযোগ করি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বাস দেয়।

এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি কেএম তারিকুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ