হাসিব আহম্মেদ (ববি প্রতিনিধিঃ অনলাইন শিক্ষাকার্যক্রমে শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণের লক্ষে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ফোন ক্রয়ের নির্দেশনা দিয়েছেন ইউনিভার্সিটি গ্রান্টস’ কমিশন অফ বাংলাদেশ(ইউজিসি)।ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের নামের তালিকা প্রস্তুত করার জন্য সকল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।গত ১০ই আগস্ট ববি’র অধ্যাপক ড. মুহসিন উদ্দীন(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নামের তালিকা করার আদেশ দেওয়া হয়।
যেসকল শিক্ষার্থীদের ডিভাইস ক্রয় করার সক্ষমতা নেই,সেসকল শিক্ষার্থীরা যাতে অনলাইন শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে সেজন্য soft loan/Grants এর আওতায় স্মার্ট ফোন/ডিভাইস ক্রয় করার সুুযোগ করে দিবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।এবং শিক্ষার্থীদের নির্ভুল তালিকা ২৫ই আগস্ট ২০২০ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রেরণ করারও নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, গত ২৫ জুন ২০২০ তারিখ কমিশন এবং উপাচার্য মহোদয়গণের মধ্যে Zoom Cloud-এ এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যগণের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষাকার্যক্রমে যাতে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং Soft loan/Grants-এর আওতায় Smartphone সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য কমিশন থেকে শিক্ষামন্ত্রীর বরাবর পত্র প্রেরণ করা হয়


