মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিতকৃতি পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া জেলার মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক সংগঠনগুলোও পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান হয় এবং এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুুষ্ঠিত হয়।


