সব
facebook apsnews24.com
কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত - APSNews24.Com

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
রামকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, চোরাকারবারী কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে কাশেম মারা যায়। পরে বিএসএফ তার লাশ নিজ ক্যাম্পে নিয়ে যায়।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃঞ্চপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারতীয় ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে আমাদের কাছে কেউ এবিষয়ে অভিযোগ করেননি।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ