সব
facebook apsnews24.com
শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাণ হারালো ছাত্রলীগ নেতা - APSNews24.Com

শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাণ হারালো ছাত্রলীগ নেতা

শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাণ হারালো ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এসপি সুমন হালদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতা।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।নিহত এসপি সুমন হালদার কীর্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সুমন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে ঝালকাঠি যাচ্ছিলেন এসপি সুমন হালদার। পথিমধ্যে নেহালপুর ব্রিজের ওপরে তার মোটরসাইকেল উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে এসপি সুমন হালদারের মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক মো. মান্না গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঘাতক ইজি বাইক জব্দ করা গেলেও এর চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ