সব
facebook apsnews24.com
বরগুনায় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু আটক - APSNews24.Com

বরগুনায় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু আটক

বরগুনায় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু আটক

বরিশাল ব্যুরোঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে জলদস্যু জামাল বাহিনীর এক সক্রিয় সদস্যকে পাঁচটি একনলা বন্দুকসহ আটক করা হয়েছে।

মো. কামাল শিকদার (৩০) নামের ওই জলদস্যুকে শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা গ্রামের কামালের বাড়ি থেকে তাকে আটক করা হয়। কামাল সুন্দরবনের জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছিল।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামাল বঙ্গোপসাগরে ডাকাতি করতেন এবং জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য হয়ে অস্ত্র বিক্রি করতেন। কোস্টগার্ডের সদস্য ছদ্মবেশে কামালের কাছ থেকে অস্ত্র কেনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কামালকে অস্ত্র কেনা বাবদ টাকা দেন ওই কোস্টগার্ড সদস্য। শুক্রবার রাতের যে কোনো এক সময় অস্ত্র ডেলিভারি নেওয়ার কথা হয় তাদের মধ্যে। সে অনুযায়ী রাতে কামালের বাড়িতে যায় কোস্টগার্ড।

এসময় পাঁচটি একনলা বন্দুকসহ কামালকে হাতে নাতে আটক করা হয়।আটক কামালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় কোস্টগার্ড।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. সাইদ আহমেদ বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ