মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বর, পৌরসভা চত্বর, থানা চত্বরসহ হাসপাতাল রোডে ঝাড়ু দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।
কর্মসূচীতে ঝাড়ু হাতে অংশগ্রহন করেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ”লীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, পৌর আ”লীগের সহ-সভাপতি মাসুদ উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউএনও কাজী লুতফুল হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান প্রমুখ।
উল্লেখ্য এর আগের উপজেলা প্রশাসন ক্লিন সুন্দরগঞ্জ ও স্বপ্নময় সুন্দরগঞ্জ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত তদারকি করায় সুন্দরগঞ্জ পৌর শহরের চিত্র পাল্টে গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন থেকে তা বন্ধ থাকায় ভেস্তে গেছে স্বপ্নময়-সুন্দরগঞ্জের -সুন্দর-স্বপ্ন। তাই পরিচ্ছন্নতা অভিযান আবারও নিয়মিত পরিচালনা করা হোক এই হলো সবার প্রত্যাশা।


