সব
facebook apsnews24.com
অনুমোদনহীন ওষুধ বিক্রি, রাজধানীতে ৬ ফার্মেসির জরিমানা - APSNews24.Com

অনুমোদনহীন ওষুধ বিক্রি, রাজধানীতে ৬ ফার্মেসির জরিমানা

অনুমোদনহীন ওষুধ বিক্রি, রাজধানীতে ৬ ফার্মেসির জরিমানা

আরিফুল ইসলাম, ঢাকাঃ অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ছয়টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ জরিমানা করেন। ফার্মেসিগুলো হলো-মানহা ফার্মেসি-১, মানহা ফার্মেসি-২, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২, আমেনা ফার্মেসি, মক্কা ফার্মেসি, ঈশান ফার্মেসি। এদের মধ্যে ঈশান ফার্মেসিকে ৫ লাখ, বিসমিল্লাহ ফার্মেসিকে দেড় লাখ, মানহা ফার্মেসির দুটি শাখাকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাকি ফার্মেসিগুলোসহ মোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকার ছয়টি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় ফার্মেসিগুলোকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং অভিযানের সহায়তা করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ