সব
facebook apsnews24.com
ঝিনাইদহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু - APSNews24.Com

ঝিনাইদহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোঃমিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
কোটচাদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও চঞ্চল ও মিশন নিখোঁজ ছিল।
গতকাল সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে শুক্রবার সকালে ওই পুকুরের মিশনের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন ও চঞ্চলের লাশ উদ্ধার করে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ