সব
facebook apsnews24.com
শব্দসৈনিক মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আর নেই - APSNews24.Com

শব্দসৈনিক মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আর নেই

শব্দসৈনিক মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের প্রবীণ অনুষ্ঠান উপস্থাপক মোতাহার হোসেন আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না ল্লিাহি ….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অকুতোভয় শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আগুন ঝরানো মুক্তির গানে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের বাঙালিদের উদ্দীপ্ত ও উজ্জীবিত করতে অসাধারণ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা।

শব্দসৈনিক মোতাহার হোসেন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের সে ধরনেরই একজন অগ্রপথিক উল্লেখ করে তিনি বলেন মহান স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ