মোঃমিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইছহাক আর নেই।
বৃহস্পতিবার সকাল ৬টায় সাহেবনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দুপুর ২ টায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার, মোঃসিদ্দিক আহাম্মেদ সাগান্না ইউনিয়ন কমান্ডার মোঃ গোলাম মোস্তফা মোঃ সরিফুল ইসলাম প্রমুখ এছাড়া উপস্থিত ছিল পুলিশ সদস্য রাজনৈতিক দলের নেতারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বীরমুক্তিযোদ্ধা ইছহাক প্রধানের মৃত্যুতে আলাউদ্দিন আল মামুন , ইউপি চেয়ারম্যান, মুন্সি সাইদ রেজা সাইদ, নোয়াব আলী , মুক্তিযোদ্ধা কমান্ডাররা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।


