সব
facebook apsnews24.com
একটি__শিক্ষনীয়__বিষয় - APSNews24.Com

একটি__শিক্ষনীয়__বিষয়

একটি__শিক্ষনীয়__বিষয়

⭕ ঘটনা – ১ইন্টার্ভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর, ভারী গলায় বললেন – বাহ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না। ধরে নাও তুমি চাকরী টা পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে। এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও। তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টার্ভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো।

⭕ ঘটনা – ২আজ বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো – আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

⭕ ঘটনা – ৩বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন।

⭕ ঘটনা – ৪বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনো খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনে ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন।

🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়ে ও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই।।সুতরাং সময় থাকতেই সাবধানী হোন।সৎ পথে চলার অভ্যাস করুন।

#নোটঃ মহান আল্লাহ পাক সবকিছু জানেন, সবকিছু পারেন, আজকে আপনার সুদিন তো আগামীকাল দুর্দিন, সুতরাং সর্বদা সবসময় সৎ পথে থাকুন।
#collected

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

পরকীয়া করে সন্তানসহ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

পরকীয়া করে সন্তানসহ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

আসামী খালাসঃ মিথ বনাম বাস্তব অভিজ্ঞতা

আসামী খালাসঃ মিথ বনাম বাস্তব অভিজ্ঞতা

খাবার নস্ট নয়, যা শিখতে পারি প্রতিবেশি দেশ থেকে

খাবার নস্ট নয়, যা শিখতে পারি প্রতিবেশি দেশ থেকে

অন্তিম উপলব্ধি

অন্তিম উপলব্ধি

একটি প্রতিবাদ একটি সমাজ বদলে দিতে পারে

একটি প্রতিবাদ একটি সমাজ বদলে দিতে পারে

ঝুঁকি বিবেচনায় বিচারকরা রাষ্ট্রের সবচে নিরাপত্তাহীন অংশ

ঝুঁকি বিবেচনায় বিচারকরা রাষ্ট্রের সবচে নিরাপত্তাহীন অংশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ