সব
facebook apsnews24.com
প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা - APSNews24.Com

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং কয়েকটি সংগঠনের উপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে চীন। সম্প্রতি হংকংয়ে কয়েকজন চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারই জবাবে চীন এই নিষেধাজ্ঞা জারি করল। চীন যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য সচিক উইলবার রস সহ আরো ছয়জন ব্যক্তি রয়েছেন। সূত্র, বিবিসি।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের চীন সফরে যাওয়ার কথা। এই সফরের একদিন আগেই চীন নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করল। যুক্তরাষ্ট্র যে কয়জন চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তার পেছনে কারণ হিসাবে বলা হয়েছিল যে, এই কর্মকর্তারা হংকংয়ে নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র হংকংয়ে তাদের ব্যবসায়ীদের নিরাপত্তা হুমকির ব্যাপারে সতর্ক করেছিল।

গত বছর হংকংয়ে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের জবাবে এই আইন চালু করে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র এই আইনের বিরোধীতা করে আসছে। এই আইনে বিচ্ছিন্নতা, ধ্বংসযজ্ঞ ও বিদেশি শক্তির সাথে গোপন চুক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আর এই আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রাখা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের কর্মকর্তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা হংকংয়ের ব্যবসা পরিবেশকে নষ্ট করতে চায়। তাদের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার মৌলিক নীতি ভঙ্গ করেছে।

তারা বলেছে, চীন যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তা ও কয়েকটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছেন উইলবার রস।

আপনার মতামত লিখুন :

আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় মার্কিন সৈন্য!

আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় মার্কিন সৈন্য!

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

সংক্রমণে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণহানিতে ইন্দোনেশিয়া

সংক্রমণে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণহানিতে ইন্দোনেশিয়া

সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি, শীর্ষে ইন্দোনেশিয়া-ব্রাজিল

সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি, শীর্ষে ইন্দোনেশিয়া-ব্রাজিল

সমাজতন্ত্র ব্যর্থ কিউবাও ব্যর্থ রাষ্ট্র: বাইডেন

সমাজতন্ত্র ব্যর্থ কিউবাও ব্যর্থ রাষ্ট্র: বাইডেন

অবৈধভাবে ভারত থেকে আসা নারীসহ ৩ জনকে আটক

অবৈধভাবে ভারত থেকে আসা নারীসহ ৩ জনকে আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ