সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় ব্যবসায়ী জহিরুল হত্যায় একজনের যাবজ্জীবন - APSNews24.Com

কুষ্টিয়ায় ব্যবসায়ী জহিরুল হত্যায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ব্যবসায়ী জহিরুল হত্যায় একজনের যাবজ্জীবন ভার্চুয়াল আদালতে ১২ হাজারের বেশি জামিন

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা ব্যবসায়ী জহিরুল ইসলাম জানারুলকে কুপিয়ে হত্যা মামলায় রফিকুল ইসলাম (৫১) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম দৌলতপুর উপজেলার দাইড়পাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী দেনা-পাওনার হিসাব নিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে জহিরুল ইসলামকে হত্যা করে রফিকুল ইসলাম। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী শাহানাজ শারমিন বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।আদালতের সরকারী কৌশলী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, হত্যা মামলায় সাক্ষ্য ও প্রমাণেরভিত্তিতে সন্দেোতীতভাবে একমাত্র আসামি দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আপনার মতামত লিখুন :

কুষ্টিয়ায় ১৩ বছর পর ট্রিপল মার্ডার মামলার রায়: আমৃত্যু ৩, যাবজ্জীবন৮

কুষ্টিয়ায় ১৩ বছর পর ট্রিপল মার্ডার মামলার রায়: আমৃত্যু ৩, যাবজ্জীবন৮

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

অপহরণের পর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

অপহরণের পর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

অপহরণের পর হত্যা: তিন আসামির আমৃত্যু কারাদণ্ড।

অপহরণের পর হত্যা: তিন আসামির আমৃত্যু কারাদণ্ড।

কুষ্টিয়ার রনজিত কুমার সিংহ হত্যার ২২ বছর পর ০৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার রনজিত কুমার সিংহ হত্যার ২২ বছর পর ০৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ব্যবসায়ী জহিরুল হত্যায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ব্যবসায়ী জহিরুল হত্যায় একজনের যাবজ্জীবন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj